আপন যা যা করে
এক লাইনে লিখুন বা বলুন
টাইপ করুন, মুখে বলুন বা ছবি তুলুন — বাকিটা অ্যাপ নিজে গুছিয়ে নেয়।
দিনের পরিকল্পনা
প্রতিদিনের কাজ সময় অনুযায়ী সাজানো; বাকি, চলমান ও আজকের কাজ এক নজরে।
স্মৃতি
যা মনে রাখতে চান, লিখে রাখুন — খুঁজলেই পাবেন।
টাকার খাতা
আয়-ব্যয়, ক্যাশ/bKash/ব্যাংক ওয়ালেট ও ধার-দেনার হিসাব; মাসের পরিকল্পনা।
স্বাস্থ্য
ওষুধ, ডাক্তার, টেস্ট, প্রেসক্রিপশন এবং ওজন, প্রেসার, সুগার, হাঁটা, ঘুমের হিসাব।
অফলাইন সহকারী “আপন”
ইন্টারনেট ছাড়াই বোঝে ও সাহায্য করে।
অফলাইন রিমাইন্ডার
নেট না থাকলেও সময়মতো মনে করিয়ে দেয়।
গোপনীয়তা সবার আগে
সব তথ্য ফোনে। আপনি নিজে ব্যাকআপ শেয়ার না করলে কিছুই ফোন ছাড়ে না।
অ্যাপের ভেতরটা দেখুন
ইনস্টল করবেন যেভাবে
- ১
“ডাউনলোড” বাটনে চাপ দিয়ে যোগ-বিয়োগের প্রশ্নের উত্তর দিন; ডাউনলোড শুরু হবে।
- ২
ডাউনলোড শেষে নোটিফিকেশন থেকে ফাইলটি খুলুন, অথবা ফাইল ম্যানেজারের Downloads ফোল্ডারে যান।
- ৩
ফোন “এই উৎস থেকে ইনস্টলের অনুমতি” চাইলে Settings এ গিয়ে আপনার ব্রাউজারের (যেমন Chrome) জন্য অনুমতি চালু করে ফিরে আসুন।
- ৪
Play Protect সতর্কতা এলে “আরও বিস্তারিত” চেপে “তবুও ইনস্টল করুন” বাছুন।
- ৫
ইনস্টল শেষে “খুলুন” চাপুন। প্রথমবার ইচ্ছামতো অনুমতি দিন বা বাদ রাখুন।
আসল কি না যাচাই করুন
ডাউনলোডের পর ফাইলের SHA-256 নিচেরটার সাথে মিললে ফাইলটি অক্ষত আছে। অ্যাপের সাইনিং সার্টিফিকেটের আঙুলের ছাপও নিচে দেওয়া আছে।
সাইনিং সার্টিফিকেট (SHA-256)
AE:3D:E5:A1:F8:48:44:BB:55:68:47:F0:D9:24:B8:CA:88:B2:F9:9E:EA:39:E3:7C:DC:38:C6:BB:72:81:41:FCপ্যাকেজ নাম
com.masumon.aponকোন অনুমতি কেন লাগে
বেশিরভাগ অনুমতি ঐচ্ছিক — ওই সুবিধা ব্যবহারের সময় ফোন আপনার কাছে অনুমতি চাইবে। না দিলে বাকি অ্যাপ চলবে।
ক্যামেরা ঐচ্ছিক
শুধু আপনি ছবি তুলতে চাপলে — রশিদ, প্রেসক্রিপশন বা কাগজের লেখা পড়াতে। লেখা পড়া হয় ফোনের ভেতরেই।
মাইক্রোফোন ঐচ্ছিক
শুধু আপনি মাইক চাপলে, কথা বলে লিখতে। অ্যাপ নিজে কোনো শব্দ রেকর্ড করে রাখে না।
কন্ট্যাক্ট ঐচ্ছিক
শুধু “কন্টাক্ট থেকে নিন” চাপলে; আপনি যাকে বাছেন শুধু তার তথ্য আসে, পুরো ফোনবুক নয়।
ছবি ও স্টোরেজ ঐচ্ছিক
ছবি যুক্ত করা এবং ব্যাকআপ ফাইল সংরক্ষণ/পুনরুদ্ধারের জন্য।
লোকেশন ঐচ্ছিক
শুধু আপনি “জায়গা যোগ করুন” চাপলে, সেই মুহূর্তে একবার। অ্যাপ বন্ধ থাকলে অবস্থান নেয় না।
নোটিফিকেশন ও নির্ভুল অ্যালার্ম প্রয়োজনীয়
কাজ ও ওষুধের রিমাইন্ডার ঠিক যে মিনিটে দিয়েছেন সেই মিনিটে বাজাতে, অ্যাপ বন্ধ থাকলেও।
ব্যাটারি অপটিমাইজেশন ছাড় ও চালুর সময় সক্রিয় ঐচ্ছিক
ফোন যেন ব্যাটারি বাঁচাতে গিয়ে রিমাইন্ডার বন্ধ না করে, আর ফোন আবার চালু হলে রিমাইন্ডার আবার সেট হয়।
ফিঙ্গারপ্রিন্ট/বায়োমেট্রিক ঐচ্ছিক
শুধু অ্যাপ লক চালু করলে, অ্যাপ খুলতে।
ইন্টারনেট প্রয়োজনীয়
আপনি নিজে কিছু শেয়ার করলে এবং নোটিফিকেশন সেবার জন্য। অ্যাপ আপনার তথ্য নিজে থেকে কোথাও পাঠায় না।
নতুন কী আছে
প্রথম সংস্করণ শীঘ্রই আসছে।
কম্পিউটারে দেখছেন? ফোনে খুলতে স্ক্যান করুন
সাধারণ প্রশ্ন
হ্যাঁ, ডাউনলোড ও ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে।
সব তথ্য আপনার ফোনেই থাকে। আপনি নিজে ব্যাকআপ শেয়ার না করলে কিছুই ফোন ছেড়ে যায় না।
না। কাজ, রিমাইন্ডার ও সহকারী অফলাইনেই চলে।
এখনো অ্যাপটি Play Store এ নেই, তাই Android সতর্ক করে। ডাউনলোডের ফাইলের SHA-256 এই পেজের সাথে মিলিয়ে নিলে নিশ্চিত হবেন যে এটি আসল। Play Store এ এলে এই সতর্কতা আর থাকবে না।
এখন শুধু Android ফোনে (Android 7.0 বা তার পরের)।
এই পেজ থেকে নতুন সংস্করণ নামিয়ে ইনস্টল করুন। একই অ্যাপের ওপরে বসে যাবে, আপনার তথ্য থাকবে।
নিচের “সহায়তা” অংশে কল বা WhatsApp এ জানান।
সহায়তা লাগলে
আপন নিয়ে যেকোনো প্রশ্ন বা সমস্যায় আমাদের জানান — ABO Enterprise এর টিম সাহায্য করবে।
অ্যাপের গোপনীয়তা নীতি ও শর্তাবলী · ওয়েবসাইটের গোপনীয়তা নীতি






