সর্বশেষ হালনাগাদ: ২২ অক্টোবর, ২০২৬
গোপনীয়তা • শর্ত • কপিরাইট
আপন আপনার নিজের খাতা — কাজ, মনে রাখার কথা, দেনা-পাওনা, আয়-ব্যয়, মানুষজন আর স্বাস্থ্যের হিসাব। সবকিছু থাকে শুধু আপনার ফোনে। নিচে সহজ ভাষায় লেখা আছে অ্যাপ কী রাখে, কী রাখে না, কোন অনুমতি কেন চায়, আর আপনার অধিকার কী।
পর্ব ১ — গোপনীয়তা নীতি: এক নজরে
- আপনার লেখা সবকিছু শুধু আপনার ফোনে থাকে। আমাদের কোনো সার্ভার নেই, অ্যাপ কিছুই কোথাও পাঠায় না।
- কোনো অ্যাকাউন্ট নেই, সাইন-ইন নেই, বিজ্ঞাপন নেই, আপনার উপর নজরদারি নেই।
- তথ্য ফোনের বাইরে যায় শুধু তখন, যখন আপনি নিজে ব্যাকআপ বা কপি অন্য কোথাও রাখেন বা কাউকে পাঠান।
- অ্যাপ নিজে থেকে কোনো অনুমতি চালু করে না, কোনো সেটিংও বদলায় না — কী লাগবে তা জানায়, সিদ্ধান্ত আপনার।
অ্যাপ আপনার ফোনে যা রাখে
- আপনার লেখা: কাজ ও তার সময়, মেমোরি, নোট, ট্যাগ।
- টাকার হিসাব: আয়, খরচ, খাত, মালিকানা, বাজেট, দেনা-পাওনা আর কিস্তি।
- যাদের কথা আপনি লিখেছেন তাদের নাম, ফোন নম্বর, ইমেইল, ঠিকানা। কন্টাক্ট থেকে নিলে শুধু আপনার বেছে নেওয়া একজনের তথ্য আসে।
- স্বাস্থ্য: ওষুধ ও খাওয়ার সময়, ডাক্তার, পরীক্ষা, রিপোর্টের ছবি বা PDF, চিকিৎসার খরচ।
- আপনার যোগ করা ছবি, ভিডিও, PDF ও ফাইল — অ্যাপের নিজের লোকাল স্টোরেজে কপি হয়ে থাকে।
- জায়গা: শুধু আপনি “জায়গা যোগ করুন” চাপলে সেই মুহূর্তের অবস্থান (প্রায় ১০০ মিটার পর্যন্ত আনুমানিক)।
- অ্যাপ থেকে কাউকে কল বা মেসেজ করলে শুধু কখন করেছেন সেই সময় — কী বলেছেন বা লিখেছেন তা নয়।
- অ্যাপের সেটিং: ভাষা, আলো/অন্ধকার থিম, সময় অঞ্চল, নীরব সময়। অ্যাপ লকের পিন সরাসরি রাখা হয় না — এমনভাবে বদলে রাখা হয় যা থেকে আসল পিন আর বের করা যায় না।
- ফোনের কোম্পানির নাম (যেমন vivo, Samsung) — শুধু ফোনের ভেতরে পড়া হয়, আপনার ফোনের জন্য রিমাইন্ডারের যুক্তিক ধাপ দেখাতে। কোথাও পাঠানো হয় না।
- অ্যাপ কীভাবে আপনার অভ্যাস বোঝে তার ছোট হিসাব (যেমন “জিম” সাধারণত সকালের কাজ) — শুধু ফোনে।
অ্যাপ যা কখনো নেয় না
- আপনার পুরো ফোনবুক নয়।
- অ্যাপ বন্ধ থাকা অবস্থায় আপনার অবস্থান নয়, কোথায় কোথায় গেছেন তার ইতিহাসও নয়।
- কল লগ বা এসএমএস নয় — এই অনুমতি অ্যাপ চায়ই না।
- অ্যাপ নিজে মাইকের কোনো শব্দ রেকর্ড করে না, জমিয়েও রাখে না।
- বিজ্ঞাপনের আইডি, ব্যবহারের পরিসংখ্যান বা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার রিপোর্ট আমাদের কাছে আসে না।
কোন অনুমতি কেন লাগে
- নোটিফিকেশন — কাজ ও ওষুধের রিমাইন্ডার দেখাতে।
- ঠিক সময়ে বাজা — অ্যাপ বন্ধ থাকলেও ঠিক যে মিনিটে দিয়েছেন সেই মিনিটে রিমাইন্ডার বাজাতে।
- ব্যাটারি থেকে ছাড় ও অটো-স্টার্ট — ফোন যেন ব্যাটারি বাঁচাতে গিয়ে রিমাইন্ডার বন্ধ না করে দেয়, আর ফোন আবার চালু হলে রিমাইন্ডারগুলো আবার সেট হয়।
- মাইক্রোফোন — শুধু আপনি মাইক চাপলে, কথা বলে লিখতে। কথা থেকে লেখা বানায় ফোনের নিজের ভয়েস সেবা (যেমন Google); ফোনে বাংলা অফলাইনে না থাকলে সেই সেবা ইন্টারনেট ব্যবহার করে — সেটা ফোনের সেবার নিজস্ব নিয়মে চলে। লেখাটা শুধু আপনার ফোনেই থাকে।
- ক্যামেরা — শুধু আপনি ছবি তুলতে চাপলে: রশিদ, প্রেসক্রিপশন, বা কাগজের লেখা পড়াতে। ছবির লেখা পড়া হয় ফোনের ভেতরেই।
- ছবি ও ফাইল — শুধু আপনি কিছু যোগ করতে বা ব্যাকআপ রাখার জায়গা বাছতে চাপলে।
- কন্টাক্ট — শুধু “কন্টাক্ট থেকে নিন” চাপলে; আপনি যাকে বাছেন শুধু তার তথ্য।
- অবস্থান — শুধু আপনি “জায়গা যোগ করুন” চাপলে, সেই মুহূর্তে একবার।
- আঙুলের ছাপ বা ফোনের লক — শুধু অ্যাপ লক চালু করলে, অ্যাপ খুলতে।
- কল — কল বোতাম চাপলে ফোনের ডায়ালার খোলে; এর জন্য আলাদা অনুমতি লাগে না।
যেকোনো অনুমতি ফোনের সেটিংস থেকে বন্ধ করতে পারেন; অ্যাপ চলবে, শুধু সেই অংশটুকু কাজ করবে না।
স্বাস্থ্যের তথ্য
ওষুধ, ডাক্তার, পরীক্ষা আর রিপোর্ট খুব ব্যক্তিগত তথ্য। এগুলোও বাকি সবকিছুর মতো শুধু আপনার ফোনে থাকে। অ্যাপ শুধু সাধারণ স্বাস্থ্য-তথ্য দেয় — রোগ নির্ণয় বা ওষুধের মাত্রা নয়; সিদ্ধান্তের আগে ডাক্তারের সাথে কথা বলুন।
আপন ও নিজের AI
আপন আপনার কথা বোঝে ফোনের ভেতরেই। আপনি চাইলে নিজের নামানো একটি AI মডেল ফাইল যোগ করতে পারেন — সেটিও ফোনেই চলে, কিছু পাঠায় না। AI-এর সাধারণ জ্ঞানের উত্তর ভুল হতে পারে, তাই অ্যাপ সেটা আলাদা করে চিহ্ন দিয়ে দেখায়। আপনার নিজের তথ্য নিয়ে AI কখনো বানিয়ে উত্তর দেয় না।
ব্যাকআপ
আপনি যখন খুশি ব্যাকআপ নিতে পারেন। অটো-ব্যাকআপ শুরুতে বন্ধ থাকে — আপনি চালু করলে তবেই প্রতি সপ্তাহে একটি ব্যাকআপ রাখে, অ্যাপের ভেতরে আর আপনি Apon ফোল্ডার বেছে দিলে Documents > Apon-এও। পাসওয়ার্ড দিলে ব্যাকআপ তালাবদ্ধ থাকে — পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারে না, আমরাও না; পাসওয়ার্ড ভুলে গেলে ফেরত আনা যাবে না। ব্যাকআপ অন্য অ্যাপ বা ক্লাউডে রাখলে সেখানে সেই জায়গার নিয়ম চলে।
অন্যদের তৈরি উপাদান
অ্যাপ বানানো হয়েছে বিশ্বজুড়ে ব্যবহৃত খোলা (ওপেন-সোর্স) উপাদান দিয়ে, যেমন React Native, Expo, SQLite, আর ছবির লেখা পড়তে Google-এর ফোনের ভেতরে চলা ব্যবস্থা। এগুলো সব ফোনেই চলে; এতে কোনো বিজ্ঞাপন বা নজরদারি নেই।
তথ্য মোছা
আপনার তথ্য ততদিন থাকে যতদিন আপনি না মোছেন। যেকোনো জিনিস আলাদা করে মুছতে পারেন (মোছা জিনিস “মুছে ফেলা জিনিস”-এ থাকে, চাইলে ফেরত আনা যায়)। অ্যাপ আনইনস্টল করলে বা অ্যাপের তথ্য মুছে দিলে ফোনের সবকিছু চলে যায় — আগে ব্যাকআপ নিয়ে রাখুন।
শিশু
অ্যাপটি বড়দের নিজের হিসাব রাখার জন্য, ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়। কারও কাছ থেকে কোনো তথ্য আমাদের কাছে আসে না।
ডাউনলোডের সময় ওয়েবসাইট কী রাখে
এটি ওয়েবসাইটের ক্ষেত্রে, অ্যাপের নয়। ডাউনলোড গণনা ও অপব্যবহার ঠেকাতে ওয়েবসাইট সময়, অ্যাপের সংস্করণ ও আপনার ব্রাউজারের ধরন এবং আইপি ঠিকানার একটি একমুখী গোপন রূপ রাখে (আসল ঠিকানা রাখা হয় না)। এটি শুধু পরিসংখ্যান ও সুরক্ষার কাজে ব্যবহৃত হয়।
এই নীতি বদলালে
নীতি বদলালে নতুন তারিখসহ অ্যাপের ভেতরেই দেখা যাবে।
পর্ব ২ — ব্যবহারের শর্ত
১. ব্যবহারের অনুমতি
আপনি নিজের বা পরিবারের ফোনে আপন ব্যবহার করতে পারবেন। এই অনুমতি ব্যক্তিগত — অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করা যায় না।
২. যা করা যাবে না
- অ্যাপ বা এর অংশ নিজের বলে কপি, বিক্রি বা ভাড়া দেওয়া।
- আইন যতটুকু অনুমতি দেয় তার বাইরে অ্যাপ খুলে ভেতরের কোড বের করা বা নকল করা।
- কপিরাইট বা নির্মাতার নাম সরানো বা বদলানো।
- অ্যাপ দিয়ে আইন ভাঙা বা অন্যের ক্ষতি করা।
৩. আপনার তথ্য আপনারই
অ্যাপে আপনার লেখা ও রাখা সবকিছুর মালিক আপনি। সেগুলো আমাদের কাছে আসেই না, তাই আমরা তার কোনো অধিকার দাবি করি না।
৪. আপডেট
অ্যাপ সময়ের সাথে উন্নত হবে; নতুন সংস্করণে কোনো অংশ যোগ, বদল বা বাদ হতে পারে। আপডেটের আগে ব্যাকআপ নিয়ে রাখা ভালো।
৫. দায়িত্বের সীমা
অ্যাপ যেমন আছে তেমনভাবে দেওয়া হচ্ছে। আমরা যত্ন নিয়ে বানিয়েছি, তবু ভুল বা তথ্য হারানো অসম্ভব নয় — তাই নিয়মিত ব্যাকআপ রাখুন। টাকা, স্বাস্থ্য বা আইনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অ্যাপের হিসাব মিলিয়ে নিন ও বিশেষজ্ঞের পরামর্শ নিন। আইন যতটুকু অনুমতি দেয়, এর ফলে হওয়া কোনো পরোক্ষ ক্ষতি বা তথ্য হারানোর দায় SUMON বা ABO ENTERPRISE-এর নয়।
৬. প্রযোজ্য আইন
এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। আপনার দেশের আইনে ক্রেতা হিসেবে যে অধিকার আছে, তা এতে কমে না।
পর্ব ৩ — কপিরাইট
©2023-2026 all rights reserved.
আপন-এর নাম, লোগো, নকশা, পর্দা ও লেখা SUMON-এর সম্পত্তি। লিখিত অনুমতি ছাড়া এগুলো এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে মনে হয় আমরা সমর্থন দিচ্ছি।
অন্যদের তৈরি খোলা (ওপেন-সোর্স) উপাদান তাদের নিজ নিজ লেখকের, তাদের নিজস্ব শর্তে ব্যবহৃত। চাইলে সেই শর্তের কপি পাঠানো হবে।
আপন — আপনার তথ্য শুধু আপনার ফোনে। অ্যাপ নিজে কিছুই সার্ভারে পাঠায় না।
যোগাযোগ
প্রশ্ন, পরামর্শ বা অভিযোগ থাকলে ইমেইল করুন:
অভিযোগ ও কমপ্লায়েন্স ডেস্ক
ABO Enterprise এর বিরুদ্ধে যেকোনো অভিযোগ, তথ্য-সংক্রান্ত অনুরোধ বা গোপনীয়তা বিষয়ক প্রশ্ন নিচের মাধ্যমে জানান। আমরা ফোন, ইমেইল বা এসএমএসে ৭২ ঘণ্টার মধ্যে সাড়া দিই এবং প্রতিটি অভিযোগের রেকর্ড সংরক্ষণ করি।
সমাধানে সন্তুষ্ট না হলে আপনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (হটলাইন 16121) অভিযোগ করতে পারেন।